২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

টি-টোয়েন্টিতে পান্ডিয়ার অনন্য রেকর্ড

নিজেস্ব প্রতিবেদক

ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি-টোয়েন্টিতে অনন্য নজির গড়লেন ভারতীয় তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। সোমবার জয়পুরে পঞ্জাব কিংসের বিপক্ষে নিজের ৩০০তম টি-টোয়েন্টি ম্যাচ খেলেন মুম্বাই ইন্ডিয়ান্সের এই অধিনায়ক।

আইপিএলের লিগ পর্বের এই গুরুত্বপূর্ণ ম্যাচটি নির্ধারণ করবে কোন দল পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ে জায়গা পাবে। মুম্বাই ইন্ডিয়ান্স বর্তমানে আট জয়ে ১৬ পয়েন্ট নিয়ে চতুর্ স্থানে রয়েছে।

পান্ডিয়া টি-টোয়েন্টি ক্যারিয়ারে ২১টি ফিফটির সাহাযে ২৯.৬৩ গড়ে এবং ১৪২.২০ স্ট্রাইক রেটে ৫ হাজার ৫১২ রান করেছেন। তার বল হাতে ২৭.৮৩ গড়ে ২০৩ উইকেট শিকার করেন।

হার্দিক পান্ডিয়া ১১৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অংশ নিয়ে পাঁচটি ফিফটির সাহায্যে ২৭.৮৭ গড়ে ১ হাজার ৮১২ রান করেছেন। বল হাতে ২৬.৪৩ গড়ে শিকার করেন ৯৪ উইকেট।

হার্দিক পান্ডিয়ার আইপিএল ক্যারিয়ারে পাঁচটি শিরোপা জিতেছেন- চারটি মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে এবং একটি গুজরাট টাইটান্সের হয়ে। আইপিএলে ১০টি ফিফটির সাহায্যে ২৮.২৭ গড়ে এবং ১৪৬.৪৫ স্ট্রাইক রেটে ২ হাজার ৬৮৬ রান করেছেন। বল হাতে শিকার করেছেন ৭৭ উইকেট।

মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে হার্দিক পান্ডিয়া ১১৮ ম্যাচে অংশ নিয়ে ২৫.৩৮ গড়ে এবং ১৫৩.১৪ স্ট্রাইক রেটে ১ হাজার ৮৫৩ রান করেছেন। বল হাতে শিকার করেন ৬৬ উইকেট।

গুজরাট টাইটান্সের হয়ে হার্দিক পান্ডিয়া ৩১ ম্যাচে অংশ নিয়ে ৬টি ফিফটির সাহায্যে ৩৭.৮৬ গড়ে ৮৩৩ রান সংগ্রহ করেছেন। বল হাতে শিকার করেন ১১ উইকেট।

ঘরোয়া ক্রিকেটে বরোদার হয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের বর্তমান অধিনায়ক ৩৬টি টি-টোয়েন্টিতে ৩৯.০০ গড়ে এবং ১৩২.৮৯ স্ট্রাইক রেটে ১,০১৪ রান করেছেন, যার মধ্যে ছয়টি অর্ধশতরান রয়েছে। আর বল হাতে শিকার করেন ৩২ উইকেট।

৫ই আগস্টের পরেরমামলাগুলো যাচাই বাছাই হবে

হাসিনা-কামালের সাজা বাড়াতে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি আজ

নতুন ডিজিএফআই প্রধান মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী

জামায়াত-এনসিপির ‘রাজনৈতিক জোট’নিয়ে যা জানা গেল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের নতুন চিফ প্রসিকিউটর হলেন আমিনুল ইসলাম

নতুন সরকারের সঙ্গে আমরাঘনিষ্ঠভাবে কাজ করতে চাই

‘ফ্যামিলি কার্ড’বাস্তবায়ন পাইলট প্রকল্প চূড়ান্ত

বাংলাদেশে তৃতীয় পক্ষেরহস্তক্ষেপ চায় না চীন

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য