১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

চীন-মালয়েশিয়া যৌথ সামরিক মহড়া ‘পিস অ্যান্ড ফ্রেন্ডশিপ-২০২৫’

নিজেস্ব প্রতিবেদক

আঞ্চলিক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে চীন এবং মালয়েশিয়া চলতি মাসের শেষের দিকে মালয়েশিয়া এবং এর নিকটবর্তী জলসীমায় ‘পিস অ্যান্ড ফ্রেন্ডশিপ-২০২৫’ নামে যৌথ সামরিক মহড়া পরিচালনা করবে।

বুধবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

মহড়ার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘মানবিক সহায়তা, দুর্যোগ ত্রাণ এবং সামুদ্রিক নিরাপত্তা’। এই মহড়া চলাকালীন, অন্যান্য আসিয়ান সদস্য রাষ্ট্রসমূহকে পর্যবেক্ষক হিসেবে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হবে। এর প্রধান লক্ষ্য হলো চীন এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সামরিক বাহিনীর মধ্যে ব্যবহারিক সহযোগিতা জোরদার করা।

মহড়ায় অংশগ্রহণকারী দেশগুলোর নিরাপত্তা হুমকি সম্মিলিতভাবে মোকাবেলা করার ক্ষমতা বৃদ্ধি করবে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।

আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

হাদি হত্যার ঘটনাপ্রবাহ নিয়ে বিস্তারিত লিখবেন ওমর হাদি

ভাইরাল ‘তাজু ভাই’ মনের কষ্ট ভুলতে যুক্ত হন ভিডিওতে

ইয়ুননানের ছাদজুড়ে চা পাতা

যুদ্ধে ইরানের ঐতিহাসিক স্থানগুলোর ক্ষতিতে চীনের দুঃখ প্রকাশ

দেশের ৩ জেলায় ঝড়ের আভাস

এপ্রিলে জ্বালানি তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত

ইরান পুনর্গঠনে অন্তত ১৫-২০ বছর লাগবে: ট্রাম্প

মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে