১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল অর্থনীতিতে সহযোগিতার জোরদারে করবে চীন-লাওস

নিজেস্ব প্রতিবেদক

চীনের উপ-প্রধানমন্ত্রী তিং সুয়েসিয়াং এবং লাওসের পররাষ্ট্রমন্ত্রী থংসাভান ফোমভিহানের মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেইজিংয়ে এ বৈঠকে উভয় দেশ কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডিজিটাল অর্থনীতির ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের ওপর জোর দিয়েছে।

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য তিং সুয়েসিয়াং বলেন, সমাজতান্ত্রিক কমরেড এবং ভাই হিসেবে চীন এবং লাওসের উচিত দুই দল এবং দেশের শীর্ষ নেতাদের মধ্যে প্রাপ্ত গুরুত্বপূর্ণ ঐকমত্যকে আন্তরিকভাবে বাস্তবায়ন করা। উচ্চ-স্তরের বিনিময় জোরদার, রাজনৈতিক পারস্পরিক আস্থা গভীর এবং নিরাপত্তা ও উন্নয়ন স্বার্থ রক্ষায় একসাথে কাজ করা।

তিনি আরও বলেন, উভয় দেশের উচিত তাদের উন্নয়ন কৌশলগত জোরদার করা, চীন-লাওস অর্থনৈতিক করিডোরের নির্মাণকাজ এগিয়ে নেওয়া এবং চীন-লাওস রেলওয়ের মান এবং দক্ষতা উন্নত করা।

এ সময় লাওসের পররাষ্ট্রমন্ত্রী থংসাভান ফোমভিহান চীনের দুই অধিবেশন” সফলভাবে আয়োজনের জন্য অভিনন্দন জানান। তিনি বলেন, লাওস তার মূল স্বার্থ রক্ষায় চীনকে দৃঢ়ভাবে সমর্থন করে।

আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

হাদি হত্যার ঘটনাপ্রবাহ নিয়ে বিস্তারিত লিখবেন ওমর হাদি

ভাইরাল ‘তাজু ভাই’ মনের কষ্ট ভুলতে যুক্ত হন ভিডিওতে

ইয়ুননানের ছাদজুড়ে চা পাতা

যুদ্ধে ইরানের ঐতিহাসিক স্থানগুলোর ক্ষতিতে চীনের দুঃখ প্রকাশ

দেশের ৩ জেলায় ঝড়ের আভাস

এপ্রিলে জ্বালানি তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত

ইরান পুনর্গঠনে অন্তত ১৫-২০ বছর লাগবে: ট্রাম্প

মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে