১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

হিউম্যানয়েড রোবট শিল্পে চীনের বিশ্বজয়

নিজেস্ব প্রতিবেদক

২০২৪ সালে বিশ্বে যত হিউম্যানয়েড রোবট তৈরি হবে, তার অর্ধেকেরও বেশি তৈরি হবে চীনে—এমনটাই বলা হয়েছে এক সাম্প্রতিক প্রতিবেদনে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও অটোমেশন প্রযুক্তির নতুন দিগন্তে দ্রুত এগিয়ে যাচ্ছে দেশটি।

লিডারবোর্ড ও আরও ৯টি প্রতিষ্ঠানের করা ওই প্রতিবেদনে বলা হয়েছে, চীন এ বছর ১০ হাজারের বেশি হিউম্যানয়েড রোবট তৈরি করবে, যার বাজারমূল্য হবে প্রায় ৮.২৪ বিলিয়ন ইউয়ান।

রোবট তৈরির খরচ কমে যাওয়ায় এবং প্রযুক্তির উন্নতির কারণে রোবট এখন পরীক্ষামূলক পর্যায় থেকে ব্যবসায়িক পর্যায়ে পৌঁছাচ্ছে। একে চীনের বৈদ্যুতিক গাড়ির মতোই নতুন একটি সম্ভাবনাময় খাত হিসেবে দেখা হচ্ছে। চীনা রোবট কোম্পানি ইউবিটেক রোবোটিকস জানিয়েছে, ২০২৫ সালের প্রথমার্ধে তারা ২০টি শিল্প রোবট চালু করবে।

বেইহাং বিশ্ববিদ্যালয়ের রোবোটিকস বিশেষজ্ঞ ওয়াং তিয়ানমিয়াও জানিয়েছেন, এই রোবটগুলো মানুষের কাজ সহজ করতে এবং ব্যবসার গতি বাড়াতে সাহায্য করবে। পাশাপাশি, বিশ্বজুড়ে প্রযুক্তির আধিপত্য নিয়েও চলছে প্রতিযোগিতা।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘এম্বডেড ইন্টেলিজেন্স’ নামে একটি নতুন প্রযুক্তি দ্রুত বাড়ছে, যেখানে রোবট শুধু বুদ্ধিমান নয়, শারীরিক কাজও করতে পারে। এই খাত ২০৩০ সালের মধ্যে ১০৩.৮ বিলিয়ন ইউয়ানে পৌঁছাতে পারে, যা হবে বৈশ্বিক বাজারের ৪৫ শতাংশ।
তবে এই খাতে অতিরিক্ত বিনিয়োগ না করে পরিকল্পিতভাবে এগোনোর পরামর্শ দেওয়া হয়েছে। টেকসই বাজার গঠনের জন্য সরকারকে মান নির্ধারণ, গবেষণা ও বাস্তব পরীক্ষায় জোর দিতে বলা হয়েছে।

আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

হাদি হত্যার ঘটনাপ্রবাহ নিয়ে বিস্তারিত লিখবেন ওমর হাদি

ভাইরাল ‘তাজু ভাই’ মনের কষ্ট ভুলতে যুক্ত হন ভিডিওতে

ইয়ুননানের ছাদজুড়ে চা পাতা

যুদ্ধে ইরানের ঐতিহাসিক স্থানগুলোর ক্ষতিতে চীনের দুঃখ প্রকাশ

দেশের ৩ জেলায় ঝড়ের আভাস

এপ্রিলে জ্বালানি তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত

ইরান পুনর্গঠনে অন্তত ১৫-২০ বছর লাগবে: ট্রাম্প

মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে