৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শুক্রবার পটুয়াখালী যাচ্ছেন জামায়াত আমির

নিজেস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-২ (বাউফল) আসনের নির্বাচনি জনসভায় অংশ নিতে আগামীকাল শুক্রবার বাউফলে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বাউফল পাবলিক মাঠ পরিদর্শন শেষে বিষয়টি নিশ্চিত করেন পটুয়াখালী-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ডা. শফিকুল ইসলাম মাসুদ।

ডা. শফিকুর রহমানের আগমনকে কেন্দ্র করে বাউফল পাবলিক মাঠজুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। ইতোমধ্যে মঞ্চ নির্মাণের কাজ শেষ পর্যায়ে পৌঁছেছে এবং পুরো মাঠ সাজানোর কাজ এগিয়ে চলছে। নির্বাচনি এই জনসভায় তার সঙ্গে উপস্থিত থাকবেন ডাকসুর ভিপি সাদিক কায়েম।

ডা. শফিকুল ইসলাম মাসুদ বলেন, আগামীকাল এই মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে। নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষ জামায়াত আমিরকে একনজর দেখতে জনসভায় উপস্থিত হবেন বলে আমরা আশা করছি।  

তিনি আরও বলেন, জনসভা সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী ও দলের নেতাকর্মীরা সম্মিলিতভাবে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন। আজ রাতের মধ্যেই মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন হবে। পাশাপাশি আগত জনসাধারণের জন্য মঞ্চের সামনের অংশে বসার বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

শুক্রবার পটুয়াখালী যাচ্ছেন জামায়াত আমির

প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী অপরাধ করলে তাদেরও ছাড় দেওয়া হবে না

আশুলিয়ায় লাশ পোড়ানো মামলায় ৬ জনের ফাঁসি, রাজসাক্ষী খালাস

জামায়াত আমিরের সফর ঘিরে নির্মিত তোরণ অপসারণ করল প্রশাসন

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

নির্বাচন না হওয়ার কোনো ধরনের সুযোগ নেই

পরিবার-ব্যক্তি কেন্দ্রিক রাজনীতি আর চায় না জনগণ: জামায়াত আমির

ক্যান্ট চেকপোস্টে সেনাসদস্যদের বচসায় জড়ালেন জামায়াত প্রার্থী, ভিডিও ভাইরাল

ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে আদালতে নরওয়ের ক্রাউন প্রিন্সেসের ছেলে