২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ভারতের কৃষিপণ্যের ফাঁদ ভেঙে খাদ্যে স্বনির্ভর বাংলাদেশে

নিজেস্ব প্রতিবেদক

একটা সময় ছিল, দিল্লিতে একজন আমলা কলম চালালেই ঢাকার বাজারে আগুন জ্বলত। হঠাৎ এক ঘোষণায় পেঁয়াজ রপ্তানি বন্ধ—পরের দিনই বাংলাদেশের বাজারে কেজি ১২০ টাকা! এই নির্ভরতার দিন আজ ইতিহাস। বাংলাদেশ আজ স্পষ্টভাবে বলছে—আমাদের পেঁয়াজও আছে, ডালও আছে, আত্মসম্মানও আছে। আর এই কথাগুলো ফাঁকা স্লোগান নয়, বরং দীর্ঘ এক কৌশলগত যুদ্ধের ফসল।

বাংলাদেশের খাদ্য নিরাপত্তার এই বিপ্লব শুরু হয়েছিল নীরবে, কিন্তু এখন তা পরিণত হয়েছে আঞ্চলিক রাজনীতির শক্ত প্রতিক্রিয়ায়। কারণ একদিন যে ভারত তার কৃষিপণ্য দিয়ে বাংলাদেশের বাজারকে নিয়ন্ত্রণ করত, আজ সেই ভারতই বাংলাদেশে তাদের বাজার হারিয়ে ফেলছে।

কৃষিতে চার স্তম্ভের যুদ্ধ

বাংলাদেশের এই বিপ্লব মূলত দাঁড়িয়ে আছে চারটি স্তম্ভের উপর—বীজে আত্মনির্ভরতা, কৃষি যান্ত্রিকীকরণ, আধুনিক সেচ ব্যবস্থাপনা এবং বাজার ব্যবস্থার রূপান্তর।

এক সময়ে ভারতের হাইব্রিড বীজ ছাড়া দেশের মাঠে ফসল উঠত না। আজ বাংলাদেশের কৃষি গবেষণা কেন্দ্র, বিএডিসি ও কৃষি বিশ্ববিদ্যালয় মিলে দেশে উৎপাদন করছে ৮৫% বীজ। এতে ভারতীয় কোম্পানিগুলোর বাজার ৩৫% হারিয়ে গেছে।

মাঠে আজ আর শুধু লাঙল ও গরুর গাড়ি নেই। ট্রাক্টর, হারভেস্টার, রাইস ট্রান্সপ্লান্টার, ড্রোন স্প্রে সিস্টেম—সব এখন কৃষকের হাতের মুঠোয়। এসব যন্ত্রপাতির জন্য সরকার সরাসরি ভর্তুকি দিচ্ছে, যেন গ্রামের কৃষক শহরের প্রযুক্তির স্বাদ পায়।

পানি সংকটের বিরুদ্ধে লড়াইয়ে এসেছে সোলার ইরিগেশন, গভীর নলকূপ ও রেইন ওয়াটার হারভেস্টিং। বিশেষ করে উত্তরাঞ্চলের খরাপ্রবণ এলাকায় এই প্রযুক্তি কৃষিতে প্রাণ ফিরিয়েছে।

বাজার ব্যবস্থাপনায় আগের সেই অস্থিরতা এখন আর নেই। ভারত রপ্তানি বন্ধ করলে বাজার পাগল হয়ে যেত—এখন নেই সেই ভরসা। সরকার নিজস্ব বাফার স্টক তৈরি করেছে, কোল্ড চেইন ও প্রক্রিয়াজাত শিল্পে বিনিয়োগ করেছে। ফলে কৃষক এখন দাম বুঝে চাষ করে, সময় বুঝে বিক্রি করে।

ভারতীয় কূটনীতির বিপর্যয়

২০১৯, ২০২০, ২০২১—এই তিন বছর ভারত বারবার পেঁয়াজ রপ্তানি বন্ধ করে বাংলাদেশের বাজারে কৃত্রিম সংকট তৈরি করেছিল। সেই অভিজ্ঞতা থেকেই বাংলাদেশ কৌশলগত পরিকল্পনা তৈরি করে। ফলাফল? ২০২৪ সালে পেঁয়াজ উৎপাদন হয়েছে ৩৬ লাখ মেট্রিক টন, যেখানে চাহিদা ২৮-৩০ লাখ টনের মতো। ভারত রপ্তানি বন্ধ করলে এখন বাংলাদেশ হাসে।

ভারতের কৃষিপণ্য রপ্তানিকারক সংস্থা APEDEA স্বীকার করেছে, বাংলাদেশে তাদের রপ্তানি গত পাঁচ বছরে ৪০% কমেছে। বিশেষ করে পেঁয়াজ, আদা, রসুন, ডাল, গম—সবচেয়ে ক্ষতিগ্রস্ত। বাংলাদেশ এখন গম ছাড়া সব খাদ্যে প্রায় স্বয়ংসম্পূর্ণ।

আন্তর্জাতিক স্বীকৃতি ও রপ্তানির নতুন দিগন্ত

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO ও বিশ্বব্যাংক ইতোমধ্যেই বাংলাদেশের কৃষিকে দক্ষিণ এশিয়ার মডেল হিসেবে উল্লেখ করেছে। খাদ্য নিরাপত্তা সূচকে বাংলাদেশের অবস্থান উন্নত হয়েছে ১৭ ধাপ।

ফল, সবজি, আলু, ড্রাগন ফল, কাঁঠাল—এখন রপ্তানি হচ্ছে মধ্যপ্রাচ্য, ইউরোপ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায়। কৃষক পাচ্ছেন আন্তর্জাতিক দামে আয়ের সুযোগ।

আত্মবিশ্বাসের ভিত্তি: কৃষকের মানসিক পরিবর্তন

সবচেয়ে বড় পরিবর্তন এসেছে কৃষকের মননে। এখন সে জানে ভারতীয় সার, বীজ ছাড়াও চাষ সম্ভব। প্রযুক্তির ব্যবহার, সরকারি সহায়তা ও বাজার ব্যবস্থার উন্নয়নে কৃষক আজ শুধু ফসল ফলায় না, নিজের ভবিষ্যতও গড়ে তোলে।

এই কৃষি বিপ্লব কেবল খাদ্যের স্বাধীনতা নয়, এটি অর্থনৈতিক ও কৌশলগত স্বাধীনতার প্রতীক। ভারত বহুবার চেয়েছিল এই বিপ্লব থামাতে। কিন্তু আজ বাংলাদেশ দাঁড়িয়ে আছে নিজের পায়ে, মাথা উঁচু করে। আর ভারতের কাছে এই দৃঢ় অবস্থান একটি বড় পরাজয়। কারণ খাদ্য আর নিয়ন্ত্রণের হাতিয়ার নয়—এখন তা বাংলাদেশের জাতীয় মর্যাদার ভিত্তি।

ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

‘হালান্ডকে রুখতে বলের যোগান বন্ধ করাই মূল অস্ত্র’

কুয়েত, বাহরাইনে ফের হামলা চালাল ইরান

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

‘প্রধানমন্ত্রীর চীন সফরে নতুন দ্বার উন্মোচন হবে’

পিকিং অপেরা: চীনা ঐতিহ্য, সংস্কৃতি ও মঞ্চকলার দ্বিশতাব্দীর জীবন্ত প্রতিচ্ছবি