১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বছরের প্রথম চার মাসে চীনের প্রযুক্তি খাতে প্রবৃদ্ধি ১৩.৩ শতাংশ

নিজেস্ব প্রতিবেদক

২০২৫ সালের ১ম চার মাসে চীনের প্রযুক্তি খাতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১.৬ ট্রিলিয়ন ইউয়ান, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৩.৩ শতাংশ বেশি।

বৃহস্পতিবার প্রকাশিত বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে জানানো হয়, প্রথম চার মাসে সারাদেশে মোট ২ লাখ ২৮ হাজার প্রযুক্তি চুক্তি নিবন্ধিত হয়েছে।

এতে আরও বলা হয়, ২০২৪ সালে পুরো বছরের প্রযুক্তি চুক্তির মোট লেনদেন ১১.২ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে ৬.৮ ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছায়। এটি পরপর অষ্টম বছর যেখানে দ্বিগুণ অঙ্কের প্রবৃদ্ধি দেখা গেছে।

মন্ত্রণালয় জানায়, দেশের ফ্যাক্টর মার্কেট ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রযুক্তি বাজার শিল্প ও উদ্ভাবনের সমন্বিত বিকাশে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।

‘ভবিষ্যতের পরিকল্পনার অংশ হিসেবে, ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে প্রযুক্তি গ্রহণ ও রূপান্তরের মূল চালিকাশক্তি হিসেবে গড়ে তোলা হবে। পাশাপাশি, বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলোকে বাজারমুখী গবেষণায় উৎসাহ দেওয়া হবে।

আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

হাদি হত্যার ঘটনাপ্রবাহ নিয়ে বিস্তারিত লিখবেন ওমর হাদি

ভাইরাল ‘তাজু ভাই’ মনের কষ্ট ভুলতে যুক্ত হন ভিডিওতে

ইয়ুননানের ছাদজুড়ে চা পাতা

যুদ্ধে ইরানের ঐতিহাসিক স্থানগুলোর ক্ষতিতে চীনের দুঃখ প্রকাশ

দেশের ৩ জেলায় ঝড়ের আভাস

এপ্রিলে জ্বালানি তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত

ইরান পুনর্গঠনে অন্তত ১৫-২০ বছর লাগবে: ট্রাম্প

মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে