৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

পুলিশকে পদক দেওয়ার ছবি নিয়ে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার, যা জানা গেল

নিজেস্ব প্রতিবেদক

ভারতীয় টেলিভিশন চ্যানেলে পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে বাংলাদেশ পুলিশ সদস্যদের প্রধান উপদেষ্টার পদক দেওয়ার ছবিকে গোপন ছবি দাবি করে প্রচার করা হয়েছে। শনিবার ‘আজ তক বাংলা’ এক ভিডিও প্রতিবেদনে কয়েকটি ছবি দেখিয়ে এ দাবি করে। রোববার দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টস পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানানো হয়।

সম্প্রতি প্রচারিত ওই প্রতিবেদনে পুলিশের ইউনিফর্মকে পাকিস্তানের জেনারেলের পোশাকের সঙ্গে মিল রয়েছে— এমন দাবি করে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস কাদের সঙ্গে হাত মেলাচ্ছেন এমন প্রশ্ন তোলা হয়। ছবিটি মূলত গত ২৯ এপ্রিল পুলিশ লাইন্সে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ পুলিশের ৬২ জন সদস্যকে পদক প্রদানের বলে জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং।

পদকপ্রাপ্তদের মধ্যে ওই ছবিতে রয়েছেন তিনজন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক— খন্দকার রফিকুল ইসলাম, মোসলেহ উদ্দিন আহমদ ও মো. ছিবগাত উল্লাহ এবং উপমহা পুলিশ পরিদর্শক কাজী মো. ফজলুল করিম। তারা প্রত্যেকেই নিজ দায়িত্বে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ পুলিশ পদক পেয়েছেন।

প্রেস উইং জানায়, এটি কোনো গোপন ছবি নয়। এই ছবিটি প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে সরবরাহ করা হয়েছিল। ‘আজ তাক বাংলা’র এই প্রতিবেদন বাংলাদেশ সেনাবাহিনীকে জড়িয়েও মিথ্যা প্রচারণা চালানো হয়েছে। এগুলো সবই বাংলাদেশের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচারের অংশ এবং চরম নিন্দনীয়।

৫ই আগস্টের পরেরমামলাগুলো যাচাই বাছাই হবে

হাসিনা-কামালের সাজা বাড়াতে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি আজ

নতুন ডিজিএফআই প্রধান মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী

জামায়াত-এনসিপির ‘রাজনৈতিক জোট’নিয়ে যা জানা গেল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের নতুন চিফ প্রসিকিউটর হলেন আমিনুল ইসলাম

নতুন সরকারের সঙ্গে আমরাঘনিষ্ঠভাবে কাজ করতে চাই

‘ফ্যামিলি কার্ড’বাস্তবায়ন পাইলট প্রকল্প চূড়ান্ত

বাংলাদেশে তৃতীয় পক্ষেরহস্তক্ষেপ চায় না চীন

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য