২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

জামায়াত-এনসিপির ‘রাজনৈতিক জোট’নিয়ে যা জানা গেল

নিজেস্ব প্রতিবেদক

জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী জোট করে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশ নিয়েছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এবার তাদের সঙ্গে রাজনৈতিক জোটে যাচ্ছে এনসিপি, এমন গুঞ্জনও শোনা যাচ্ছে এখন। সে বিষয়েই এবার নিজেদের অবস্থান জানিয়েছে এনসিপি। 

ইতোমধ্যে দলটি শীর্ষ নেতা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া ৩০ প্রার্থীকে নিয়ে বৈঠক করেছে। দলের নির্বাচন-পরবর্তী করণীয়, সাংগঠনিক কার্যক্রম এবং পদত্যাগ করা নেতাদের দলে ফিরিয়ে আনাসহ নানা বিষয়ে একাধিক বৈঠক করতে যাচ্ছে এনসিপি। 

আগামী ২৬ ফেব্রুয়ারি বিশেষ বৈঠকে বসছে দলটি। ওই বৈঠকে সাংগঠনিক আলোচনাসহ বিজয়ী ও পরাজিত প্রার্থীদের মাঠপর্যায়ের অভিজ্ঞতা এবং আগামীতে কী কী করণীয়-এমন একটি রূপরেখা উঠে আসবে।

সেখানেই জামায়াতের সঙ্গে রাজনৈতিক জোটের বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। জামায়াতের সঙ্গে রাজনৈতিক জোট নিয়ে কোনো সিদ্ধান্ত এখনও হয়নি। আগামী ২৬ ফেব্রুয়ারি বিশেষ বৈঠকে বসব আমরা, সেখানেই এই বিষয়ে আলোচনা হবে।’

মনিরা শারমিন আরও বলেন, ‘আগামী ২৬ ফেব্রুয়ারি আমরা আবারও গুরুত্বপূর্ণ সভা ডেকেছি। ওই সভায় আরও বিস্তারিত আলোচনা হবে। নির্বাচন-পরবর্তী পর্যালোচনা ও আগামী দিনের পরিকল্পনা নিয়ে সভায় গুরুত্বপূর্ণ আলোচনা হবে। আমরা সিদ্ধান্ত নেব, আগামীতে কী কী করব, কী কী করা উচিত।’ 

দলটির মিডিয়া সমন্বয়ক মাহবুব আলম যুগান্তরকে জানিয়েছেন, ‘জামায়াতের সঙ্গে আমরা নির্বাচনী জোটে গিয়েছিলাম, তবে আদর্শিক জোট হওয়ার কোনো সুযোগই নেই। যদিও দুই দলের কমন লক্ষ্য, যেমন জুলাই সনদ বাস্তবায়নের মতো লক্ষ্য পূরণে আমরা একসঙ্গে কাজ করে যাব।’

নতুন ডিজিএফআই প্রধান মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী

জামায়াত-এনসিপির ‘রাজনৈতিক জোট’নিয়ে যা জানা গেল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের নতুন চিফ প্রসিকিউটর হলেন আমিনুল ইসলাম

নতুন সরকারের সঙ্গে আমরাঘনিষ্ঠভাবে কাজ করতে চাই

‘ফ্যামিলি কার্ড’বাস্তবায়ন পাইলট প্রকল্প চূড়ান্ত

বাংলাদেশে তৃতীয় পক্ষেরহস্তক্ষেপ চায় না চীন

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

বিদায়ী পররাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে মুশফিকুল আনসারীর গুরুতর অভিযোগ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতেরসৌজন্য সাক্ষাৎ