উৎক্ষেপণের পূর্ব প্রস্তুতি হিসেবে কয়েকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা সম্পন্ন করেছে নিজস্ব প্রযুক্তিতে তৈরি চীনের পুনঃব্যবহারযোগ্য রকেট চুছুয়ে-৩।
এই গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলোর মধ্যে ছিল- জ্বালানি ভরা ও ইঞ্জিন চালানো। পরীক্ষাগুলো সফল হওয়ায় রকেটটি উড্ডয়নের জন্য পুরোপুরি প্রস্তুত।
৪.৫ মিটার ব্যাস এবং প্রায় ৬৬ মিটার মোট দৈর্ঘ্যের এই রকেটটি প্রতি উৎক্ষেপণে ১৮টি পর্যন্ত স্যাটেলাইট বহন করতে সক্ষম। এই রকেটটির সবচেয়ে ব্যয়বহুল অংশ প্রথম ধাপ, যা মোট রকেট খরচের ৭০ শতাংশ।
প্রথম ধাপটি কমপক্ষে ২০ বার পুনঃব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে। এর ফলে, একক-ব্যবহৃত রকেটের তুলনায় উৎক্ষেপণ খরচ ৮০ থেকে ৯০ শতাংশ কমানোর সম্ভব হবে।
চুছুয়ে-৩ রকেটের প্রথম ধাপে ৯টি শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিনগুলো তরল অক্সিজেন ও মিথেন ব্যবহার করে চলে।
এই ৯টি ইঞ্জিনের মধ্যে ৫টি ইঞ্জিন ডানে-বামে ঘোরানো যায়। এই ঘোরানোর সুবিধার জন্যই রকেটটি নামার সময় খুব অল্প জায়গায়, নিখুঁতভাবে ল্যান্ড করতে পারবে।
সবগুলো ইঞ্জিন মিলে যে মোট থ্রাস্ট বা ধাক্কা তৈরি করে, তা ৭ হাজার ৫০০ কিলোনিউটনেরও বেশি।