২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

গাজায় হামাসের হামলায় ৫ ইসরাইলি সেনা নিহত

নিজেস্ব প্রতিবেদক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার খান ইউনিসে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের অভিযানে দখলদার ইসরাইলের পাঁচ সেনা নিহত হয়েছেন। এতে ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ সেনা। যার মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

মঙ্গলবার (২৪ জুন) সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরাইলি সেনাদের লক্ষ্য করে অতর্কিত হামলা চালায় বলে জানিয়েছে সংবাদমাধ্যম প্যালিস্টিন ক্রনিকেল।

ইসরাইলি সংবাদমাধ্যম জানিয়েছে, হামলাস্থলে কয়েকজন সেনা এখনো নিখোঁজ আছেন। খান ইউনিসের যে এলাকায় হামলা হয়েছে, সেখানে পরবর্তীতে ইসরাইলিরা তীব্র হামলা শুরু করে। মূলত আহতদের উদ্ধারে হামলার তীব্রতা বাড়ান তারা।

জানা গেছে, ফিলিস্তিনি গোষ্ঠীর সদস্যরা দুইভাগে এই অতর্কিত হামলা চালান। প্রথমে সেখানে থাকা সেনাদের লক্ষ্য করে হামলা চালান তারা। এরপর এই আহত সেনাদের উদ্ধারে আসা সেনাদের আরেকটি দলকে লক্ষ্য করে দ্বিতীয় হামলা চালানো হয়।

এতে লক্ষ্য করা হয় ইসরাইলি সেনাদের সামরিক যান। এরমধ্যে একটি সাঁজোয়া যানে আগুন লাগার ঘটনা ঘটে।

আহত সেনাদের পরবর্তীতে হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করা হয়। তাদের তেলআবিবের তেল হাসোমের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের পরিবারের সদস্যদের অবহিত করা হয়েছে বলেও জানিয়েছে ইসরাইলি সূত্র।

গত কয়েকদিন ধরে গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে আবারও নতুন করে হামলা শুরু করেছে ফিলিস্তিনি গোষ্ঠীর সদস্যরা।

রাষ্ট্রপতি পদে সবার নজর প্রবীণ বিএনপিনেতা খন্দকার মোশাররফে

মন্ত্রিপরিষদকে অভিনন্দন,চাঁদা-হাদিয়া নিয়ে বক্তব্য রাষ্ট্রদূত মুশফিক

সড়কমন্ত্রীর চাঁদাবাজি ইস্যুতে দেওয়া বক্তব্য নিয়েযা বললেন তাহেরী

স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশে হস্তক্ষেপ,শিবিরের প্রতিবাদ

২৬ ফেব্রুয়ারি জাতীয় সংসদেরপ্রথম অধিবেশন

নির্বাচনের পর নতুন রাজনৈতিকমেরুকরণের মুখে বাংলাদেশ

ইরানে হামলা মানেই ‘আগুন নিয়ে খেলা’, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি রাশিয়ার

ডা. শফিকুর রহমান: খণ্ডিত ফল নিয়ে হতাশ না হওয়ার আহ্বান

নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় ৩৯৪ বিদেশি পর্যবেক্ষক ও ১৯৭ সাংবাদিক