১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

হারবিনে ৯ম এশিয়ান শীতকালীন গেমস উদ্বোধন করলেন প্রেসিডেন্ট সি চিনপিং

নিজেস্ব প্রতিবেদক

চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় হেইলংচিয়াং প্রদেশের হারবিন শহরে ৯ম এশিয়ান শীতকালীন গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট সি চিনপিং। শুক্রবার সন্ধ্যায় হারবিন ইন্টারন্যাশনাল কনফারেন্স, এক্সিবিশন অ্যান্ড স্পোর্টস সেন্টারে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রুনাইয়ের সুলতান হাজি হাসানাল বোলকিয়াহ, কিরগিজস্তানের প্রেসিডেন্ট সাদির জাপারভ, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতোংতার্ন সিনাওয়াত্রা, দক্ষিণ কোরিয়ার জাতীয় পরিষদের স্পিকার উ উন-শিক, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি থমাস বাখ এবং এশিয়ান অলিম্পিক কাউন্সিলের সহ-সভাপতি টিমোথি ফক সান-তিং। ‘শীতের স্বপ্ন: এশিয়ার মধ্যে ভালোবাসা’ প্রতিপাদ্যে আয়োজিত এই গেমস ৭-১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এবারের আসরে ৩৪টি দেশ ও অঞ্চলের ১,২৭৫ প্রতিযোগী অংশ নিচ্ছেন। তারা ১১টি শীতকালীন ক্রীড়া বিভাগের অধীনে ৬৪টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

হাদি হত্যার ঘটনাপ্রবাহ নিয়ে বিস্তারিত লিখবেন ওমর হাদি

ভাইরাল ‘তাজু ভাই’ মনের কষ্ট ভুলতে যুক্ত হন ভিডিওতে

ইয়ুননানের ছাদজুড়ে চা পাতা

যুদ্ধে ইরানের ঐতিহাসিক স্থানগুলোর ক্ষতিতে চীনের দুঃখ প্রকাশ

দেশের ৩ জেলায় ঝড়ের আভাস

এপ্রিলে জ্বালানি তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত

ইরান পুনর্গঠনে অন্তত ১৫-২০ বছর লাগবে: ট্রাম্প

মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে