১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

হানিয়ার সঙ্গে সিনেমা, দিলজিতকে একহাত নিলেন কঙ্গনা

নিজেস্ব প্রতিবেদক

বলিউড অভিনেতা ও গায়ক দিলজিৎ দোসাঞ্জ তার সিনেমা সর্দারজি ৩-এ পাকিস্তানি শিল্পী হানিয়া আমিরের সঙ্গে কাজ করার জন্য সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচিত হন। সম্প্রতি টাইমস নাউয়ের সঙ্গে কথা বলার সময় অভিনেত্রী কঙ্গনা রানাউত এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং কটাক্ষ করেছেন পাঞ্জাবি গায়ক দিলজিৎকে নিয়ে।

পেহেলগামে হামলার পর পাকিস্তানি তারকাদের বয়কট করা হয়েছে। এমনকি পাকিস্তানি তারকাদের সামাজিক মাধ্যমের অ্যাকাউন্ট জব্দ করেছে ভারত। পেহেলগামকাণ্ডে অভিনেত্রী হানিয়া আমির ভারতের সমালোচনায় মুখর হন, সেই হানিয়া আমিরের সঙ্গে কাজ করায় ক্রমাগত কটাক্ষে শিকার হন দিলজিৎ।

কঙ্গনা রানাউত বলেন, আমি এই লোকগুলোর সম্পর্কে অনেক কথাই বলেছি। আমাদের কথোপকথনের শুরুতে আমি উল্লেখ করেছি যে, আমাদের সবার একত্রিতভাবে দেশের জন্য ভাবা উচিত। কেন আমাদের সবার মনে দেশকে নিয়ে একই রকম আবেগ থাকবে না। কেন দিলজিৎ দোসাঞ্জ নিজেকে আলাদাভাবে ভাববেন। কেন অন্য কেউ, ক্রিকেটাররা?

তিনি বলেন, আমাদের অবশ্যই সবাইকে একত্রিত করার চেষ্টা করতে হবে। সৈনিক হোক কিংবা রাজনীতিবিদ— সবাইকে দেশপ্রেমের ক্ষেত্রে একপথে চলতে হবে। আমাদের সাধারণ মানুষকেও এই একই পথে নিয়ে আসতে হবে বলে জানান এ অভিনেত্রী।

অভিনেত্রী হানিয়া আমিরের সর্দারজি ৩ সিনেমায় অভিনয় করা নিয়ে রীতিমতো গোটা দেশে বিতর্কের ঝড় ওঠে। এমনকি দিলজিতের অনুরাগীরাও সমালোচনায় মুখর। পহেলগাম ও অপারেশন সিঁদুর ঘটনার পর অভিনেতা ফাওয়াদ খান, মাহিরা খান, আলি জাফর, আতিফ আসলাম, রাহাত ফতেহ আলি খান এবং হানিয়া আমিরসহ বেশ কয়েকজন পাকিস্তানি শিল্পীর সামাজিক মাধ্যম অ্যাকাউন্ট ভারতে নিষিদ্ধ করা হয়।

উল্লেখ্য, সর্দারজি ৩ সিনেমায় দিলজিৎ, হানিয়া আমির, নীরু বাজওয়া, গুলশান গ্রোভার এবং স্বপ্না পাব্বি প্রমুখ অভিনয় করেছেন। অমর হুন্দাল পরিচালিত সর্দারজি ৩ সিনেমাটি ২৭ জুন বিদেশে মুক্তি পায়। এ সিনেমাটি পাকিস্তানে বেশ ভালো ব্যবসা করছে বলে জানা গেছে।

আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

হাদি হত্যার ঘটনাপ্রবাহ নিয়ে বিস্তারিত লিখবেন ওমর হাদি

ভাইরাল ‘তাজু ভাই’ মনের কষ্ট ভুলতে যুক্ত হন ভিডিওতে

ইয়ুননানের ছাদজুড়ে চা পাতা

যুদ্ধে ইরানের ঐতিহাসিক স্থানগুলোর ক্ষতিতে চীনের দুঃখ প্রকাশ

দেশের ৩ জেলায় ঝড়ের আভাস

এপ্রিলে জ্বালানি তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত

ইরান পুনর্গঠনে অন্তত ১৫-২০ বছর লাগবে: ট্রাম্প

মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে