১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

যুদ্ধবিরতি ভেঙে ‘মিসাইল হামলার’ অভিযোগ অস্বীকার করল ইরান

নিজেস্ব প্রতিবেদক

ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, যুদ্ধবিরতির পর ইরান থেকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরাইলের আকাশসীমায় প্রবেশ করেছিল, তবে দুটিই সফলভাবে প্রতিহত করা হয়েছে। এর ফলে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা চরমে পৌঁছেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরাইল।

এই ঘটনার জেরে প্রতিক্রিয়া জানিয়ে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ বলেছেন, ‘যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য ইরানকে কঠোর জবাব দিতে আইডিএফকে নির্দেশ দেওয়া হয়েছে। তেহরানের কেন্দ্রস্থলে শাসকগোষ্ঠীর লক্ষ্যবস্তুর ওপর তীব্র হামলার প্রস্তুতি নিতে বলেছি।’

তবে ইসরাইলের এই দাবি নাকচ করে দিয়েছে তেহরান। আল জাজিরা, ইরানি রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এবং সংবাদ সংস্থা আইএসএনএ’র বরাত দিয়ে জানায়, ইরান এমন কোনো হামলা চালানোর অভিযোগ প্রত্যাখ্যান করেছে। 

তেহরানের দাবি, যুদ্ধবিরতির পর তারা কোনো মিসাইল ছোড়েনি এবং ইসরাইলের অভিযোগ ভিত্তিহীন।

এই পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যেই ইসরাইলি বিভিন্ন গণমাধ্যম জানায়, ইরানি ক্ষেপণাস্ত্র হামলার খবর ছড়ানোর পর ইসরাইলের উত্তরাঞ্চলে সাইরেন বেজে ওঠে এবং জনগণকে আশ্রয়কেন্দ্রে সরে যেতে বলা হয়।

আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

হাদি হত্যার ঘটনাপ্রবাহ নিয়ে বিস্তারিত লিখবেন ওমর হাদি

ভাইরাল ‘তাজু ভাই’ মনের কষ্ট ভুলতে যুক্ত হন ভিডিওতে

ইয়ুননানের ছাদজুড়ে চা পাতা

যুদ্ধে ইরানের ঐতিহাসিক স্থানগুলোর ক্ষতিতে চীনের দুঃখ প্রকাশ

দেশের ৩ জেলায় ঝড়ের আভাস

এপ্রিলে জ্বালানি তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত

ইরান পুনর্গঠনে অন্তত ১৫-২০ বছর লাগবে: ট্রাম্প

মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে