৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রথমবার দেশের মাটিতে খেলতে ঢাকায় হামজা চৌধুরী

নিজেস্ব প্রতিবেদক

বাংলাদেশের জার্সি গায়ে প্রথমবারের মতো ঘরের মাঠে খেলতে ঢাকায় পা রেখেছেন ইংল্যান্ডপ্রবাসী মিডফিল্ডার হামজা চৌধুরী। এশিয়ান কাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে সোমবার (২ জুন) সকালে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

প্রথমে সকাল ১০টা ৩০ মিনিটে তার অবতরণের কথা থাকলেও ফ্লাইট বিলম্বে তিনি পৌঁছান ১০টা ৫৫ মিনিটে। সেখান থেকে সরাসরি জাতীয় দলের হোটেলে যোগ দেন। চলতি বছরের মার্চে ভারতের শিলংয়ে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে বাংলাদেশ জাতীয় দলে অভিষেক হয় ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডে ধারে খেলা এই ডিফেন্সিভ মিডফিল্ডারের।

আগামী ১০ জুন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের ‘সি’ গ্রুপে বাংলাদেশ মুখোমুখি হবে সিঙ্গাপুরের। তার আগে একটি প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে ভুটানের বিপক্ষে। তবে হামজা কোন ম্যাচে খেলবেন, তা এখনো চূড়ান্ত হয়নি।

জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরা জানিয়েছেন, ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে হামজাকে ম্যাচ ফিট করার পরিকল্পনা রয়েছে। তবে ভুটান ম্যাচে তাকে খেলানো হবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এশিয়ান কাপ বাছাইয়ে ‘সি’ গ্রুপে বাংলাদেশ, ভারত, সিঙ্গাপুর ও হংকং—চার দলেরই পয়েন্ট সমান ১। ফলে সিঙ্গাপুরের বিপক্ষে জয় পেলে গ্রুপের শীর্ষে উঠে যাওয়ার সুযোগ পাবে বাংলাদেশ।

এই লক্ষ্য সামনে রেখে চলছে দলের ঘাম ঝরানো প্রস্তুতি। জামাল ভূঁইয়ার নেতৃত্বে দুই দিন অনুশীলন সম্পন্ন করেছে দল, রোববার ছিল দ্বিতীয় দিনের সেশন। সোমবার তৃতীয় দিনের প্রস্তুতি সেশন অনুষ্ঠিত হচ্ছে একই ভেন্যুতে।

এদিকে ইতোমধ্যে প্রবাসী ফরোয়ার্ড ফাহামিদুল ইসলাম ইতালি থেকে ঢাকায় এসে অনুশীলনে যোগ দিয়েছেন। বুধবার আসছেন কানাডাপ্রবাসী শমিত সোমও। ২৬ সদস্যের প্রাথমিক দলে এই তিন বিদেশফেরত ফুটবলারের দিকে রয়েছে বিশেষ নজর।

৫ই আগস্টের পরেরমামলাগুলো যাচাই বাছাই হবে

হাসিনা-কামালের সাজা বাড়াতে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি আজ

নতুন ডিজিএফআই প্রধান মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী

জামায়াত-এনসিপির ‘রাজনৈতিক জোট’নিয়ে যা জানা গেল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের নতুন চিফ প্রসিকিউটর হলেন আমিনুল ইসলাম

নতুন সরকারের সঙ্গে আমরাঘনিষ্ঠভাবে কাজ করতে চাই

‘ফ্যামিলি কার্ড’বাস্তবায়ন পাইলট প্রকল্প চূড়ান্ত

বাংলাদেশে তৃতীয় পক্ষেরহস্তক্ষেপ চায় না চীন

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে প্রক্টর অ্যান্ড গ্যাম্বল

জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল, শুল্ক বৃদ্ধিসহ কী কী চমক দিচ্ছেন ট্রাম্প

হিজাব না পরা নারীদের শনাক্ত করতে ড্রোন-অ্যাপ ব্যবহার করছে ইরান

ভারত-পাকিস্তান যুদ্ধ: আলোচনায় চীনের তৈরি এয়ার ডিফেন্স সিস্টেম

জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলের দাবি জুলাই ঐক্যের

স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে দ্রুত সমন্বিত পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার

আবুল সরকারকে ধুয়ে দিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমা

১ জুন থেকে ঢাকায় গাছ লাগানো শুরু: ডিএনসিসি

জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কাজে সম্পৃক্ত হবে না সেনাবাহিনী