১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

টাকা ছাড়াও দেখা যাবে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন-৫’

নিজেস্ব প্রতিবেদক

তরুণ ও ব্যাচেলরদের যাপিত জীবন ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের মাধ্যমে পর্দায় তুলে ধরেন নির্মাতা কাজল আরিফিন অমি। ২০১৮ সালে সম্প্রচার শুরু হওয়া এই ধারাবাহিক চার সিজন শেষ হয়েছে। আবারও সম্প্রচারে আসছে ‘ব্যাচেলর পয়েন্ট-৫’।

গত চার সিজনের মতো এবারও দেখা মারজুক রাসেল, চাষী আলম, জিয়াউল হক পলাশ, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, শিমুল শর্মা, সাইদুর রহমান পাভেল, ফারিয়া শাহরিন, লালিমাকে। তবে এবার প্রচার হবে ওটিটি প্লাটফর্মের বঙ্গ অ্যাপে। গতকাল সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন নির্মাতা অমি।

কাজল আরেফিন অমি বলেন, “সত্যি কথা বলতে আমি যখন ব্যাচেলর পয়েন্ট সিরিজ শুরু করি তখন নিজেও জানতাম না এই সিরিজের ভবিষ্যৎ কি। যতটুকু বাজেট ছিল তা নিয়েই সততার সঙ্গে শুরু করেছি। কখনো বাজেটের কথা চিন্তা করিনি। এই করতে করতে আমরা ৭ বছরে ৫টি সিজনে এসে পৌঁছেছি। সব সময় দর্শকের কথা চিন্তা করে কাজ করেছি। দর্শকদের জন্যই কাজ করি, তাদের চাওয়াতে ২৬ মাস পর ‘সিজন ৫’ নিয়ে আসছি।”

নির্মাতা ভাষ্য, ‘আগের সিজনগুলো আমরা টিভি ও ইউটিউব স্ট্যান্ডার্ডে নির্মাণ করেছিলাম, যা দর্শকরা ব্যাপক পছন্দ করেছেন। এসব কাজে আমার এক ধরনের সিনেমাটিক অভিজ্ঞতা হয়েছে। আর আমি চাই নতুন সিজনে আমার নির্মাণে সেই সিনেমাটিক অভিজ্ঞতার ছাপ থাকুক।’

এখানেই শেষ না ওই সংবাদ সম্মেলনে নির্মাতা বলেন, ‘আসন্ন কোরবানি ঈদের দিন বঙ্গ অ্যাপে একসঙ্গে দেখা যাবে নতুন ৮ এপিসোড। যারা পর্বগুলো আগে দেখতে চান তাদের ৪০ টাকায় সাবসক্রাইব করতে হবে।’

তবে দর্শকদের জন্য আশার কথাও শুনিয়েছেন তিনি। ১২০ পর্বে নির্মিত ‘ব্যাচেলর পয়েন্ট’-সিজন ৫ দেখা যাবে টাকা ছাড়াও। অমি জানিয়েছেন, প্রতি সপ্তাহের বৃহস্পতিবার এবং শুক্রবার রাতে ইউটিউব ও টেলিভিশনে দেখা যাবে ‘ব্যাচেলর পয়েন্ট’-সিজন ৫।

ওটিটির সঙ্গে একইদিন রাত ৯ টায় বুম ফিল্মসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রথম এপিসোড রিলিজ পাবে এবং সাড়ে ৯ টায় চ্যানেল আইয়ের পর্দায় প্রথম এপিসোড দেখা যাবে।

আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

হাদি হত্যার ঘটনাপ্রবাহ নিয়ে বিস্তারিত লিখবেন ওমর হাদি

ভাইরাল ‘তাজু ভাই’ মনের কষ্ট ভুলতে যুক্ত হন ভিডিওতে

ইয়ুননানের ছাদজুড়ে চা পাতা

যুদ্ধে ইরানের ঐতিহাসিক স্থানগুলোর ক্ষতিতে চীনের দুঃখ প্রকাশ

দেশের ৩ জেলায় ঝড়ের আভাস

এপ্রিলে জ্বালানি তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত

ইরান পুনর্গঠনে অন্তত ১৫-২০ বছর লাগবে: ট্রাম্প

মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে