১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ইয়েমেনে ফের মার্কিন বিমান হামলা, নিহত ৮

নিজেস্ব প্রতিবেদক

ইয়েমেনের রাজধানী সানায় ফের বিমান হামলা চালিয়েছে মার্কিন বিমানবাহিনী। এতে অন্তত আটজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে।

হুথি পরিচালিত মিডিয়ার বরাত দিয়ে সোমবার (২৮ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এই তথ্য জানিয়েছে।

এ নিয়ে চলতি বছরের মার্চের মাঝামাঝি সময় থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ইয়েমেনে আট শতাধিক হামলা চালালো। এতে নিহত হয়েছেন ২২০ জনের বেশি।

আল মাসিরাহ টিভির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকালে সানার উত্তরের জেলা বানি আল-হারিথে হামলা চালায় মার্কিন বাহিনী।

এ ছাড়া মার্কিন বাহিনী রোববার রাতে ইয়েমেনের আমরান এবং সাদায় হামলা চালিয়ে বলে জানিয়েছে হুথির কর্মকর্তা। এর আগে সানায় হামলা চালিয়ে দুইজনকে হত্যা করেছে মার্কিন বাহিনী।

খবরে বলা হয়েছে, বানি আল-হারিথের থাকবানে মার্কিন বাহিনীর হামলায় আটজন শহীদ হয়েছে। এদের মধ্যে নারী ও শিশু রয়েছে।

ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুথি জানিয়েছে, মার্কিন বাহিনীর সর্বশেষ হামলায় এনিয়ে নিহতের সংখ্যা বেড়ে ২২৮ জনে দাঁড়ালো।

মার্কিন বাহিনী রোববার জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত তারা ইয়েমেনে ৮০০ এর বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এতে কয়েশত বিদ্রোহী যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি যুক্তরাষ্ট্রের।

মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলেছে, এসব হামলায় শত শত হুথি যোদ্ধা এবং তাদের নেতা নিহত হয়েছে।

দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসার পর হুথিদের বিরুদ্ধে হামলা জোরদার করেছেন।

তবে যুক্তরাষ্ট্রের তীব্র হামলাতেও পিছু হটতে রাজি নয় হুথি যোদ্ধারা। ইয়েমেনি বিদ্রোহী গোষ্ঠীটি ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে গাজায় ইসরাইলি আগ্রাসন শেষ না হওয়া পর্যন্ত তাদের সামরিক অভিযান চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

হাদি হত্যার ঘটনাপ্রবাহ নিয়ে বিস্তারিত লিখবেন ওমর হাদি

ভাইরাল ‘তাজু ভাই’ মনের কষ্ট ভুলতে যুক্ত হন ভিডিওতে

ইয়ুননানের ছাদজুড়ে চা পাতা

যুদ্ধে ইরানের ঐতিহাসিক স্থানগুলোর ক্ষতিতে চীনের দুঃখ প্রকাশ

দেশের ৩ জেলায় ঝড়ের আভাস

এপ্রিলে জ্বালানি তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত

ইরান পুনর্গঠনে অন্তত ১৫-২০ বছর লাগবে: ট্রাম্প

মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে